1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকের ‘শিক্ষা পদক ২০২৬’: জিপিএ-৫ প্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শফিকুল ইলাম, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ: 

মঙ্গলবার (১৮ মার্চ) শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বাংলাদেশির নাম মো. আলমগীর শেখ। তিনি শিবগঞ্জ উপজেলার রামনাথপুরের আব্দুর রহমত শেখের ছেলে।

বিজিবি অধিনায়ক মো. মনির-উজ-জামান বলেন, ‘সোমবার রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ৭/৯-এস পিলার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এ সময় ভারতের ৭০০ গজ অভ্যন্তরে তাকে আটক করে বিএসএফের নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএসএফের কমান্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টায় ওয়াহেদপুর সীমান্তে বিজিবি-বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ সদস্যরা আলমগীরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময়র তার ব্যবহৃত মাছ ধরার জাল ও নৌকাটিও ফেরত দেওয়া হয়।’

অনুপ্রবেশের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট