1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সাতক্ষীরা গ্রীন লাইফ হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ                                              সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে আকস্মিকভাবে ভেসে উঠেছে—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে।১৭ সোমবার মার্চ রাতে এই বার্তা প্রদর্শিত হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে খুলনা রোড মোড়ে থাকা বিলবোর্ডটিতে আচমকা এই বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আমরা এখানে এসেছি ঘটনাটি যাচাই-বাছাই করতে। এখানে অনেক জনতা জড়ো হয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কারা ও কীভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ একে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে সন্দেহ করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলেও মনে করছেন। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট