1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 বিএনপিকে ভাঙার চেষ্টা করছে একটি চক্র : বাঘায় আবু সাঈদ চাঁদ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

 বিএনপিকে ভাঙার চেষ্টা করছে একটি চক্র : বাঘায় আবু সাঈদ চাঁদ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তবাদী দল(বিএনপি) দেশের বৃহত্তর রাজনৈতিক দল। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশ নিয়ে আপনারা বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন। একটা গোষ্টি একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে। বিএনপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। বাংলা দেশের যে কোন রাজনৈতিক দলের পক্ষে বিএনপিকে ভাঙা এতো সহজ হবেনা। শুক্রবার (১৪ এপ্রিল’২৫) বাঘা উপজেলার দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গড়গড়ি ইউনিয়ন বিএনপি ও রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি প্রয়াত মাহাবুল আলম বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেযরজাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,ইউনিয়ন যুবদলের আ্হ্বায়ক আব্দুল মমিন রবি, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম,রাজশাহী জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মাহাবুব আলম জনি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারন সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট