1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

আত্রাইয়ে জমি বিরোধের জেরে হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় বসত বাড়ীর জায়গায় নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আ ন ম আনোয়ারুল হাসান বাদী হয়ে মো.সোহেল (৩৬) ও মো.শামীম (৩৭) কে আসামী করে আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে গত ১৩/০৩/২০২৫ ইং সন্ধ্যা ৭ টার সময় বাসা থেকে হেঁটে আসার সময় ১ ও ২নং আসামি বসত বাড়ীর জায়গায় নিয়ে বাদী আ ন ম আনোয়ারুল হাসানের সাথে তর্কে জড়ায়। বাদী ঘটনা বুঝতে পেরে বাজারে রজবের দোকানে গিয়ে বসে। বাজারে দোকানের সামনে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মারতে চড়াও হয়। ১নং আসামি নিজেকে সর্বহারার সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়, এবং ২০০৬ সালে সে আইনের আওতায় ছিল বলে ও জনায়।

বাজারে জনসাধারণ আনোয়ারুল কে উদ্ধার করে বাসায় পাঠায়। বাসায় পৌঁছার আগেই বিবাদী লোকজন নিয়ে বাসায় হামলা করে,এবং রাস্তায় যাকে পাবে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সোহেলের সন্ত্রাসি নিয়ে অবৈধভাবে জায়গা দখল করার চেষ্টা করছে বলে জানায় স্থানীয়রা।

সোহেল ও শামীমের বিষয়ে স্থানীয়রা জানায়, তাঁরা অনেক কাজের সাথে যুক্ত । তাদের

বিরুদ্ধে সর্বহারা, মাদক সিন্ডিকেট, সুদের ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন জানান,আমি অভিযোগ পেয়েছি তদন্তে অপরাধ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট