1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গবেষণার দ্বার উন্মোচনে রাবি আইবিএ’র সাথে গ্রামীণফোনের সমঝোতা চুক্তি স্বাক্ষর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

গবেষণার দ্বার উন্মোচনে রাবি আইবিএ’র সাথে গ্রামীণফোনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) গ্রামীণফোন’র সাথে এক সমঝোতা চুক্তি-স্মারক স্বাক্ষর করেছে। গ্রামীণফোনের চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে রাবি আইবিএ’র পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম বুধবারএ স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা চুক্তি স্মারক গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট হস্তান্তর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় রাবি আইবিএ’র শিক্ষার্থী ও গবেষকগণ গ্রামীণফোনে ইন্টার্নশিপ ও তাদের কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

এছাড়া গ্রামীণফোন বক্তৃতা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, জব ফেয়ার ইত্যাদি আয়োজন করবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর কালে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, গ্রামীণফোনের সার্কেল এইচ আর লিড-রাজশাহী অহিদুল হক প্রমুখ।

উল্লেখ্য রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এ সমঝোতা চুক্তি স্মারকের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট