1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় অবৈধ ধান বীজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

কুষ্টিয়ায় অবৈধ ধান বীজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর পশুহাটের মার্কেটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ধান বীজ অবৈধভাবে বিক্রি করার দায়ে ‘রওনক বীজ ভান্ডার’ এর মালিক ইয়াছিন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
নাজমুল ইসলাম জানান, বিএডিসির অনুমোদিত বীজ বিক্রি না করে অবৈধভাবে ধান বীজ বিক্রি করার অপরাধে মালিক ইয়াছিন আলীকে বীজ আইন-২০১৮ এর ২৪(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ১ হাজার ৭৭০ বস্তা ধান বীজ পূর্বের মালিক ‘রামিম বীজ ভান্ডার’ এ ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও জানা গেছে, ইয়াছিন আলী ঝিনাইদহ জেলার সদর উপজেলার অগ্নিবীনা সড়কের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার ‘রামিম বীজ ভান্ডার’ থেকে ১ হাজার ৭৭০ বস্তা ব্রি-ধান ৯৮ জাতের ধান বীজ ৬৩০ টাকা দরে ক্রয় করেন।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসের অফিসার সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট