1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে নগদ অর্থ ও চেক বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে নগদ অর্থ ও চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ০৬টি পরিবারের মাঝে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রাকৃতিক দুর্যোগে উপজেলার পাঁকা, শ্যামপুর, শাহাবাজপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ০৬টি পরিবারের মাঝে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে পনেরো হাজার টাকার এবং পানিতে ডুবে অথবা সড়ক দূর্ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারকে পঁচিশ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট