1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, প্রত্যেকটি নারী সবখানে সফলভাবে এগিয়ে যাক:  ইউএনও - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, প্রত্যেকটি নারী সবখানে সফলভাবে এগিয়ে যাক:  ইউএনও

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : যে দেশের নারিরা কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর,সে দেশ ততো উন্ননশীল। এ দিক থেকে বর্তমান সরকার নারিদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তরা বলেন, জনপ্রশাসনে, পুলিশ ও বিচার বিভাগে সরকারি চাকরিতে নারীদের অবস্থান দিন দিন আরও সংহত হচ্ছে। মাঠ প্রশাসনে দক্ষতার সঙ্গে নারীরা তৃণমূলে যেমন কাজ করছেন, তেমনি রয়েছেন প্রশাসনের শীর্ষ পদেও।

শনিবার(০৮-০৩-২০২৫) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন”। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্যকালে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, নারীদের নানাবিধ অধিকার যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা, আইনগত সুরক্ষা, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে সভায় অংশগ্রহণকারী প্রান্তিক নারীদের অবগত করেন।

সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বর্তমান সময়ে নারীরা সৃজনসীল কাজে অংশ নিচ্ছে। কোনভাবেই নারীকে আর দুর্বল ভাবার সুযোগ নেই । সুযোগ ও সহযোগিতা পেলে নারীরা অনেক কিছুই করতে পারেন , এজন্য আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক কাজ করতে হবে ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, এখনো নারী নিরাপদ নয়। নারীরা এগিয়ে গেলেও সবখানে বাঁধার স্বীকারও হচ্ছে। নারীর যোগ্য অধিকার বুঝে দেওয়ার দাবি জানিয়ে ইউএনও বলেন,এখনো নারীরা ধর্ষণ,বাল্যবিয়ের স্বীকার হচ্ছে। সেবা না পাওয়া গেলে করণীয় ও অভিযোগ করা, নারীদের সতর্ক সচেতন করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকটি নারী সবখানে সফলভাবে এগিয়ে যাক এই প্রত্যাশা করেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন,উপজেলার দপ্তর প্রধান ও প্রান্তিক নারী নের্তৃত্বদানকারি নারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট