1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ডেভিল হান্টে আ’লীগ কর্মীসহ গ্রেফতার ৬ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে ডেভিল হান্টে আ’লীগ কর্মীসহ গ্রেফতার ৬

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ কর্মীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামীলীগ কর্মী মো সাব্বির আহমেদ বাবু (৩৯) সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দড়িখরবোনা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও মোঃ শফিকুল ইসলাম বাবু (৪৩, সে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত চমৎকার শেখের ছেলে এবং কাশিয়াডাঙ্গা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জনকে গ্রেফতার হয়েছে। এছাড়াও পুলিশের অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য অপরাধে ১জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট