1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

 মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দিয়ে ভিকটিম কিশোরকে উদ্ধারসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। আজ (২৭ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। সে মান্দা উপজেলার ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মণ্ডলের ছেলে। ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।
অপহৃত কিশোর সাজ্জাদ হোসেন সৈকত জানায়, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটি কাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন বলে জানায়। এসময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতিকারীকে আটকসহ ভিকটিম সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট