1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে  হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে  হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের মানববন্ধন 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি  :

নিম্নমানের হারভেষ্টার দিয়ে বিভিন্ন কোম্পানীর দূর্নীতি, প্রতারণা ও ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন পালন করা হয়। সোমবার শহরের চৌরাস্থায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার মো: আব্দুল কুদ্দুস মাহামুদ, মো: আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল আমিন, মো: মোজাম্মেল হক, মো: মামুন, মো: আমিন, মাসুদ রানা, মোহন, হাশেম আলী, এরশাদ আলী, পঞ্চগড় জেলার মো: মইন উদ্দীন, মো: আশরাফুল ইসলাম, মো: জয়নাল আবেদিন, মো: এরশাদ, দিনাজপুর জেলার মো: বকুল, মো: ইমতিয়াজ প্রমুখ।

বক্তারা জানান কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকির মাধ্যমে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকেরা হারভেষ্টর মেশিন সংগ্রহ করে। কোম্পানীগুলো মেশিনটি দেওয়ার সময় জাপানী মেশিনের কথা বললেও পরবর্তিতে নি¤œমানের চায়না মেশিন সরবরাহ করে। এ মেশিনগুলো সর্বোচ্চ ৮-১০ লাখ টাকা হলেও কৃষকদের কাছ থেকে ৩৬ থেকে ৪৮ লাখ টাকা নিচ্ছে। কৃষি বিভাগের উদাসিনতায় কোম্পানীগুলো হারভেষ্টার মালিকদের সাথে প্রতারণা করছে উল্লেখ করে তারা সর্বশান্ত হয়েছে বলে জানান।

নিম্নমানের হারভেষ্টার দিয়ে বিভিন্ন কোম্পানীর দূর্নীতি, প্রতারণা ও ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবি জানান। একই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত হারভেষ্টার বিক্রয়কারী কোম্পানীগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট