1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় বেশি লাভের আশায় বিভিন্ন নামি-দামি বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করছেন অসাধু ব্যবসায়ীরা। প্যাকেট, টিউব, রঙ সবই আসলের মতো কিন্তু তা চেনার কোনো উপায় নেই। আর এসব পণ্য বেশি দামে কিনে প্রতারিত হচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়া অনেক ক্রেতারা দাম কম ভেবে এগুলো কিনছেন কিন্তু এর ব্যবহার করে অজান্তে নিজেরই ক্ষতি করছেন। এবং কোন কোন দোকানীর কাছে ক্রেতারা কখনো অভিযোগ করে তা তাকে বলা হয় কোম্পানি যা দিয়েছে তাই বিক্রি করা হচ্ছে। ফলে ক্রেতা আর কোন প্রশ্ন করার সুযোগ পায় না। তারা সঠিক দাম দিয়ে কিনে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে, পুঠিয়া উপজেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল

কসমেটিক তৈরি কারখানায় অভিযান চালিয়ে মালিক মাসুদ রানাসহ পাঁচজনকে আটক করেন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় নামি-দামি দেশি-বিদেশি
কোম্পানির নয় প্রকারের বিপুল পরিমাণ নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে
ভারতীয় পতেঞ্জলি কোম্পানির বিভিন্ন কসমেটিকস বেশি জব্দ করা হয়। এছাড়া নাটোর,নওগাঁ ও
বগুড়া জেলায় শত শত নকল কসমেটিক তৈরি কারখানা রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এসব প্রসাধনী
ব্যবহারে চর্মরোগ, স্কিন ক্যান্সারসহ নানা ধরনের রোগের প্রবণতা বাড়ছে।

জানাগেছে,উপজেলার তাহেরপুরেে পৗরসভার কলেজ রোডে সালাম মার্কেট,ইস্কুল মার্কেট,নিউ
মার্কেট এবং কসমেটিকপট্রিসহ বিভিন্ন যায়গায় গড়ে উঠা দোকান গুলোতে বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে দোকানীরা নকল প্রশাধনী সুন্দরভাবে থাকে থাকে সাজিয়ে রাখছেন। ফলে প্রসাধনীর দোকান গুলোতে চাকচিক্যভাবে শোভা পাচ্ছে এসব পণ্য। এগুলো ব্যবহার করে মানুষ চর্ম রোগে আক্রান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রতিনিয়ত সাবান, লিপিস্টিক, নেইল পলিশ, বডি স্প্রে, সুগন্ধি, লোশন, নারিকেল তেল, আফটার সেভ লোশন, সেভিং ক্রীম,টুথপেসসহ বিভিন্ন ধরনের রূপ ও ত্বক চর্চার প্রসাধনী পণ্য নকল ও ভেজাল হচ্ছে। ফলে
ভুক্তভোগীরা এসব নকল কসমেটিকস সামগ্রী কিনে দিনের পর দিন প্রতারিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট