1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও মো. আরিফ আদনান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশ গ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ নেতৃবৃন্দ এবং অপরপক্ষে সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ বিএনপি নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়াও উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট