1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেকুজ্জামান এর মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাগমারায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেকুজ্জামান এর মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারাঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজশাহী-৪(বাগমারা) আসনের মনোনয়ন চাইবেন সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিষ্টার সালেকুজ্জামান সাগর। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি তার প্রত্যাসার কথা জানান।

তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক মকলেছুর রহমান মন্ডলের ভাতিজা। মত বিনিময়ের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের পক্ষ থেকে বাগমারা আসনের জন্য মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মনোনয়ন দেন এবং তিনি যদি বাগমারার সাংসদ নির্বাচিত হন তাহলে এলাকায় যে সকল সামাজিক বৈষম্য রয়েছে তা তিনি দূর করবেন।

এছাড়াও বাগমারা এলাকার সাধারন মানুষ যেন কখনই প্রতিহিংসার শিকার হয়ে হয়রানী না হয় সে দিকে তিনি সব সময় নজর রাখবেন। সমাজ থেকে সকল ধরনের দূর্নীতি,সন্ত্রাস,মাদক সেবন,টেন্ডারবাজীসহ সকল ধরনের অপকর্ম দূর করার প্রতিশ্রুতি দেন।

মত বিনিময়ের সময় ব্যারিষ্টার সালেকুজ্জামান সাগরের সাথে উপস্থিত ছিলেন, প্রভাষক আমিনুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট