1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নবগঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর)২০২৫ সকাল ১১ টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নির্বাহী সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি এসএম ফারুক বখত, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাবের প্রামানিক, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বিলকিস আক্তার বানু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাবের প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন প্রামানিক, প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের নাম পাঠ করলে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট