1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড  সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।

এ সময় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিকিৎসাভাতা ১৫০০ টাকা, বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেয়ার আহব্বান জানান।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ¦ লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট