1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ কারাগারে থাকা হাজতির মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

নওগাঁ কারাগারে থাকা হাজতির মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। এর পর থেকে তারা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।
সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গত ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
ওসি মনসুর রহমান আরও বলেন, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে ৩দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রুয়ারি তাদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট