1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

খুলনার  ডুমুরিয়ায় লীজকৃত জলমহল অবৈধভাবে দখলের পাঁয়তারা ও এক নারীর শ্লীলতাহানীর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়াধীন মিকশিমিল, রানাই, খরসঙ্গ,, চহেড়া, আঙ্গারদহ, বালিয়াখালী, বাওইখালী মৌজার সিংগা নদী(বন্ধ) জলমহলটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় উখড়া গ্রামের মফিজুর মোল্যা গত ৩ বছর পূর্বে নলঘোনা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড রাজিবপুর ডুমুরিয়া খুলনার নিকট থেকে ২২.৮৪ একর জলমহাল লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছে। কিন্তু গত ১৫ ফেব্রুয়ায়ী সকাল সাড়ে ৯ টায় উপজেলার টিপনা গ্রামের স্থানীয় বাসিন্দা মহিব্বুর মোল্যা,জয়নাল শেখ,কবির শেখ,মনিরুল শেখ,আতাউর রহমান গাজী,হাবিবুর শেখ গংরা অজ্ঞাত ১০/১২ জন জলমহালে গিয়ে আমার ঘেরে থাকা গলদা, বাগদা, রুই, কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ জোরপূর্বক মারতে থাকে।

এ সময় আমার জলমহালে দায়িত্বে থাকা পাহারাদার মোঃ বাবু শেখ ও তার স্ত্রী মহিব্বুর মোল্যা গংদের বাঁধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে মারপিট করে আহত করে।এমনকি আমার পাহারাদারের স্ত্রীর পরিধেয় কাপড় চোপড় টানা হেছড়া করে শ্লীততাহানীর চেষ্টা করে। এমন খবর পেয়ে  দ্রুত জলমহাল এলাকায় গিয়ে মহিব্বুর মোল্যা গংদের নিকট জানতে চাইলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট করে আমার জীবনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা চলে আসে পরবর্তীতে আমি ডুমুরিয়া থানায় এসে একটি লিখিত অভিযোগ করি।

এ ঘটনার বিষয়ে, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট