1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সরারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ, বিএমডিএ এখনও কোন ব্যবস্থা নেয়নি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

তানোরে সরারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ, বিএমডিএ এখনও কোন ব্যবস্থা নেয়নি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা থাকায় এসব গাছ তার নিজের দাবি করে তিনি কেটেছেন।

প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়। তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছেন।তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটে। তারা বলেন, এর আগে তার ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে।

এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা এবং এসব গাছ তার লাগানো তাই তিনি কেটেছেন। তিনি বলেন,তার লাগানো গাছ তিনি কাটছেন এখানে আবার কার অনুমতি নিতে হবে?

এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।

এবিষয়ে বিএমডিএ’র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, তিনি বলেন,কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট