1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান…

অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ (৪২) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন গ্রেপ্তার হয়েছেন। যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ।

এছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন।

এদিকে রাজশাহী নগর পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট