1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে সড়ক অবরোধ, পরিচালককে অবরুদ্ধ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে সড়ক অবরোধ, পরিচালককে অবরুদ্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি…
৫০০ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজের হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক বন্ধ করে মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে তারা হাসপাতালের পরিচালক আনোয়ারুল ইসলামকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন, হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জানিয়ে আসছি। তবে আশ্বাস ছাড়া বাস্তবায়নের মুখ দেখিনি। দ্রুত হাসপাতাল চালু করা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি না মানার কারণে আমরা হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছি এবং সড়ক অবরোধ করেছি।
তারা আরও বলেন, আমরা আশ্বাস পেয়েছি। ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। এতে আমরা দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরে আসি। আমাদের দাবি না মানা হলে পরবর্তীতে আবারও আমরা কর্মসূচি দিয়ে আন্দোলন করব।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণরূপে চালু করা যায়নি হাসপাতালটি। মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করার জন্য হাসপাতাল খুবই জরুরি। জেনারেল হাসপাতালে অপ্রতুল যন্ত্রাংশ, ব্যাপক রোগীর ভিড়, অপরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি সমস্যা হয়। সরকারের কাছে দ্রুত এই মেডিকেল কলেজ পূর্ণরূপে চালুর দাবি জানান তারা।
হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবির বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবসম্মত না হলেও মেনে নিতে হয়েছে। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব। ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ দুটি অন্তত চালু করা হবে।
জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি ব্লকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তি হয় তাদের।
২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয় তলা একাডেমিক ভবন, চার তলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলাবিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করেন। শিক্ষার্থীরা ভাড়া বাসে যাতায়াত করেন। কারণ মেডিকেল কলেজের হাসপাতাল অংশ চালু হয়নি। নিরুপায় হয়ে আন্দোলন করছেন বলে জানিয়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট