1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সামনে রেখে রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ সোমবার জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো: আখতার জামীল। তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফ মো. কাফি এবং সাবেক ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা প্রমুখ।

এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট