1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহীতে বুলডোজার দিয়ে ভাঙা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।
এ সময় বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। বাড়িটি ভাঙার সময় আনন্দ উল্লাস প্রকাশ করেন তারা। খায়রুজ্জামান লিটনের তিন তলা বাড়িটি নগরীর উপশহরে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে বিক্ষুব্ধ জনতাকে দেখা গেছে।
তারা বলছেন, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি। তাই পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করতে দেখা গেছে। এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বাড়িতে হামলা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে ভূতের বাড়ির মতো দালানটি দাঁড়িয়ে ছিল। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। পরিবারটি এখন রয়েছে ভারতে।
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিন দুপুর ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে ওই বাড়ির বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে বিক্ষুব্ধ জনতা সাবেক সিটি মেয়র লিটনের বাসা ভাঙচুর করেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট