1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী:

রাজশাহীর বাঘা উপজেলয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে শাহরিয়ার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে চার তলা বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বাড়ীর ভিতরে আগুন জ্বলছিলো। দুপুর ২ টা পর্যন্ত বাড়িটি থেকে ধোয়া উড়তে দেখেছি। ততক্ষণে কেউ বাড়ীতে নেভানোর কাজে এগিয়ে আসেনি। এমনটি ফায়ারসার্ভিস কর্মীদেরও দেখা যায়নি। শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে শাহরিয়ারের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত বাড়ীটিও জ্বালিয়ে দেওয়া হলো। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে। তারা বর্তমানে ফায়ার সার্ভিসে ফিরে এসেছেন।

বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নেভাতে কাজ করেছে।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট