1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা'য় শান্তি, সম্প্রতি রক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাগমারা’য় শান্তি, সম্প্রতি রক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজ স্ব প্রতিবেদক: সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বাগমারা পিস এ্যামবাসেডর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে শান্তি, সম্প্রতি রক্ষায় রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ৫ ফেব্রুয়ারী বাগমারা উপজেলা গেট থেকে গোডাউন মোড় পর্যন্ত রালী শেষে উপজেলা হলরুমে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পিচ এ্যামবাসেডর মেজবাউল হক দুলুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা রিনা ইসলাম এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা সমন্ময়কারী রোকনুজ্জামান, রাজশাহী বিভাগীর সমন্বয়ক, এস,এম শফিকুল ইসলাম, বাগমারা পিএফজির সমন্ময়কারী সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স।

এই সময় উপস্থিত ছিলেন, মাষ্টার জিল্লুর রহমান, ফজিলা খাতুন, মাওলানা আব্দুস সোবহান, শিক্ষক কামরুন নাহার, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ডাঃ নাজমুল হক টিপু, আওয়ামীলীগ নেত্রী ইউপি সদস্য হাসিনা বানু, আওয়ামীলীগ নেত্রী আইমালা, পিস এম্বাসেডরের প্রধান সমন্বয়ক জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা, ভবানীগঞ্জ পৌর ছাত্রদল নেতা পিস এম্বাসেডরের সহকারী সমন্বয়ক নাজমুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান,সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ, ছাত্রদল, যুবদল ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলা এ্যামবাসেডর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজন শেষে উপস্থিত, শিক্ষার্থী, নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি, বাগমারাকে রাজনৈতিক, ধর্মীয় সামাজিক সংহিংসতা মুক্ত, মাদক মুক্ত, ঘুষ দূর্ণীতি মুক্ত এবং সংঘাত নই ঐক্যের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট