1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

এসএম.কামরুজ্জামান,ঈশ^রদী : বণার্ঢ্য আয়োজনে স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপি দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা আহমেদ পিয়াস।

প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, মোল্লা এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৫ টি গ্রুপের সর্বমোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়। পরে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত ৫৩ মেধাবী ও ২১ জন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়। শেষে ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে র‌্যাফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়। এর আগে সকাল ৯ টায় স্পোটর্স ডে’র উদ্বোধন করেন সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুস সামাদ সুলভ মালিথা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট