1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা ঢাকা সহ সাত জেলায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সেনাপ্রধান

রাজশাহীতে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ২, আহত ৫

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন,বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে জেলার পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম- পরিচয় নিশ্চিত করেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রাসেল (২৪)।

অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট