1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক, নাচোল..
নাচোলে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষার বিদ্যাপিঠ নাচোল মহিলা কলেজের ২দিন ব্যাপি তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জানুয়ারী সকাল ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ও উৎসব উপকরণ বিতরণ করা হয়।
ওইদিন সন্ধায় আলোকসজ্জার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত উপসচিব এএইচএম আব্দুল্লাহ। অনুষ্ঠানের ২য় দিন ১ ফেব্রুয়ারী নিবন্ধনকৃত শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উৎসব অনুষ্ঠানে মিলিত হয়।
বেলা ১১টায় নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও যুগ্ন সচিব (অবসরপ্রাপ্ত) ইরতিজা আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
অতিথিবৃন্দ স্মৃতি স্মারক ও মরোণোত্তর সম্মাননা স্মারক উন্মোচন করেন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
অত্র কলেজ প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য গুনিজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত উপসচিব এএইচএম আব্দুল্লাহ, বাংলাদেশ আর্মি ট্রেনিং এন্ড সাইন্স ইন্সিটিউিটের উপাচার্য ও ট্রেজারার ড.শামিমরেজা মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. ইসাহাক আলী ও সহকারী কমিশনা(ভূমি) রাজিয়া সুলতানা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট