1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে মাটি খননের সময় একটি কালো মূর্তি উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোদাগাড়ীতে মাটি খননের সময় একটি কালো মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী ..
রাজশাহীর গোদাগাড়ীতে মাটি খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে। কালো পাথরের পুরনো এই মূর্তি পুলিশ উদ্ধার করেছে। মূর্তির কিছুটা অংশ ভাঙা। এটি কষ্টি পাথরের মূর্তি কী না তা কেউ নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চব্বিশনগর ছয়ঘাটি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মো. খোকন নামের এক ব্যক্তি তার বাড়ির শৌচাগার নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মূর্তিটি পান। পরে জানাজানি হলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। মূর্তিটি উচ্চতায় সাড়ে ৩. ফুট। ওজন ২৭ কেজি। এর একপাশ কিছুটা ভাঙা।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,স্থানীয় লোকজন খবর দিলে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মূর্তিটি আদালতে পাঠানো হবে। তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট