1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক

ভোলাহাটে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ ভোলাহাটে আইকনিক অর্গানাইজেশনের আয়োজনে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ‘২৫ এর ফাইনাল খেলার উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি ও খেলার দৃশ্য।

# ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আইকনিক অর্গানাইজেশন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ চূড়ান্ত পর্যায়ের খেলায় সেঞ্চুরি এগ্রো লিমিটেড ক্রিকেট দল বনাম ধরমপুর ছাত্র কল্যাণ সংস্থা’র মধ্যে ফাইনাল খেলাটি বৃহস্পতিবার (৩০ জানুয়ারী’২৫) বিকেল আড়াইটার সময় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা ডাইসিন গ্রুপের জিএম মোঃ আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মইনুল ইসলাম ডালিম, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি, সাবেক তুখোড় ছাত্রনেতা ও সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের একান্তই ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, যুবদল নেতা শিক্ষানুরাগী মোঃ মনিরুল ইসলাম মুনি, ছাত্রনেতা মোঃ আসলাম বেগ, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন আলীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সুধীজনেরা।

নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আনসারুল ইসলাম খানের সভাপতিত্বে ও আইকনিক অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ আদিতের সঞ্চালনায় টি-টেন ক্রিকেট ফাইনাল খেলায় দু’টি দল অংশগ্রহণ করে।

এতে সেঞ্চুরি এগ্রো লিমিটেড ক্রিকেট দলকে ৫ উইকেটে পরাজিত করে ধরমপুর ছাত্র কল্যাণ সংস্থা বিজয়ী হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হোন কাউসার আহমেদ। তার ব্যক্তিগত রান ৫৮ ও ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হযরত আলী নির্বাচিত হয়।

খেলা শেষে অনুষ্ঠানে উপস্থিত প্রধান, বিশেষ ও অন্যান্য অতিথিদ্বয় বিজয়ী ও রানার্সআপদের মাঝে বিশেষ পুরস্কার ও চ্যাম্পিউন ট্রফিসহ ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার তুলে দেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট