1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জনপ্রিয় মিজানুর রহমান মিনুর প্রচার প্রচারণা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে জনপ্রিয় মিজানুর রহমান মিনুর প্রচার প্রচারণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী:
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট দল আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন কেন্দ্রিক দলীয় ও সাংগঠনিক কার্যক্রম ধিরে ধিরে জোরদার করে চলেছেন। এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজশাহী। ফ্যাসিস্ট সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর রাজশাহীতে আওয়ামীলীগ ও তাদের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কোনো সাংগঠনিক তৎপরতা এখন পর্যন্ত রাজশাহী জেলাজুড়ে নেই। তবে রাজশাহীর বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু বিগত সময়ে রাজশাহী মহানগরীতে তিনি যে উন্নয়ন করেছেন, তার ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরছেন।

মিনু গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন। মিনু ওয়ার্ড ও মহল্লা কমিটির সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড অংশ নিচ্ছেন নিয়মিত। এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা রাজশাহী-২ আসনে মিনুকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তুলে ধরে গণসংযোগ শুরু করেছেন।

এসময় মিনু পায়ে হেঁটে হেঁটে মহানগরীর সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন ও দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বিগত সময়ে রাজশাহী মহানগরীতে তিনি যে উন্নয়ন করেছেন,তার ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও।

এছাড়া আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মানুষের দোয়া চাইছেন তিনি। উল্লখ্যে,রাজশাহী সিটি কর্পোরেশনে মিজানুর রহমান মিনু একটানা তিন মেয়াদে ১৭ বছর মেয়র ছিলেন। ২০০১ সালে রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী হিসাবে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে প্রথমবার সংসদ-সদস্য নির্বাচিত হন। মিনু শুধু দলীয় নেতাকর্মীদের মাঝেই নয়, রাজশাহীর সর্বস্তরের মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। এক সময় রাজশাহীর উন্নয়নের রূপকার ছিলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট