1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশন পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ

রাজশাহী সিটি কর্পোরেশন পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৯ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসফর উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম অবহিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রাজশাহী মহানগরীর সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ভুয়শী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিক উর রহমান, অধ্যাপক ড. হালিমা বেগম, অধ্যাপক ড. কাসফিয়া নাহরিন, মোহাম্মদ মিজানুর রহমান, রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট