1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ

নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল,নওগাঁ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি হাফিঃ।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে শহরস্থ ইসলামি ব্যাংক কনফারেন্স হলে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জমিয়তের আহবায়ক মাওলানা মুফতী রাশেদ ইলিয়াস।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফেন্দি বলেন, আমাদের পূর্বপুরুষদের অবর্ণনীয় ত্যাগ ও অবদানের গৌরবময় স্মৃতি বুকে ধারণ করে নওগাঁ জেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক জেলা হিসেবে দাঁড় করাতে হবে।

কাউন্সিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী। কাউন্সিলে মুফতী রাশেদ ইলিয়াসকে সভাপতি, মাওলানা হেলাল হাসেমীকে সাধারণ সম্পাদক ও মুফতী আবু বক্কর সিদ্দীককে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা জমিয়তের কমিটি গঠন করা হয়।

এসময় আরও উপস্তিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা হেলাল হাশেমী, সহ-সভাপতি মওলানা আহমাদুল হক ও মুফতী ইব্রাহিমসহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট