1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী  - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী 

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২০৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার (২৫ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় পাবলিক ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহরাম আলী, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী। খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা।Open photo

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ বনাম ৩নং দলদলী ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দল। দু’দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৫ খেলার উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন। পাশে-বিশেষ ও অন্যান্য অতিথিসুধীজনদের দৃশ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট