1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় গোপনে মাদ্রাসার কমিটি গঠন বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাগমারায় গোপনে মাদ্রাসার কমিটি গঠন বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ঝিকরা ইউনিয়নের কুদাপাড়া আহাদিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।   ২৫ আগস্ট সোমবার বেলা সাড়ে এগারো’টায় এলাকাবাসীর ব্যানারে ভবানীগঞ্জ-আত্রাই পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে আওয়ামী ফ্যাসিবাদের দোসর,অর্থ ও নারী লোভী অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করা হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল মতিন, আব্দুর রশীদ,  ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাতাব ফৌজদার  প্রমুখ। মাহতাব বলেন জাহাঙ্গীর যখন ঢাকায় ছিল তখন একাধিক নারী ঘঠিত অপরাধে তাকে দেন দরবার করতে হয়েছে। পরে এলাকায় এসে একইরকম কর্মকান্ড চালাচ্ছে সে। গোপনে মাদ্রাসার সুপারের সাথে আঁতাত করে কমিটির সভাপতি হয়েছে। আমরা তার পরত্যাগের দাবিতে মানববন্ধন করছি।

বক্তারা উল্লেখ করেন, জাহাঙ্গীর আলম সাবেক এমপি আবুল কালামের সাথে হাত মিলিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তাঁর জন্য আমাদের জেল, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে।  বক্তারা আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর আলম গোপনে এডহক কমিটি গঠন করেন। যার কারণে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ফুঁসে উঠেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করে।

মাদ্রাসার সুপার মুনছুর রহমান বলেন নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। তবুও প্রতিষ্ঠান যখন ঔই এলাকার তাদের চাওয়া অনুযায়ী পুনরায় কমিটি গঠন করা হবে। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট