1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আক্তার জামিল - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আক্তার জামিল

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥জিয়াউল কবীর: তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে শহীদ কামরুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরীক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি আবশ্যক। সেই সাথে খেলার সময় ক্ষনে ক্ষনে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা অর্জনও জরুরী।এছাড়া দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হয় না। বার বার অনুশীলনের কোন বিকল্প নেই। তাই ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক উক্ত ভাবে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের নির্বাচক নাদিফ চৌধুরী, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি খুলনা বিভাগ ও ঢাকা নর্থ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট