1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা  - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাগমারায় হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও উপদেষ্টা মন্ডলীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের নব- নির্বাচিত সভাপতি হোসাইন মোঃ মোবারক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার প্রাং , বিশেষ অতিথির বক্তব্য রাখেন , শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন , হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন, এ টি এম আশরাফুল ইসলাম হেলাল , জনাব কছিমুদ্দিন জোয়াদ্দার , সহকারী অধ্যাপক জনাব আব্দুল মজিদ , কজেম উদ্দিন , প্রভাষক আব্দুল জলিল , বাংলদেশে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর আল আমিন , হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন , আবু আব্দুল্লাহ আসাদ , বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম , এসময় উপস্থিত ছিলেন , হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (ডিএসবি) মাসুদ রানা , গাঙ্গোপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার , কোয়ালিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার প্রমুখ।
এছাড়া ও হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সদস্যসহ অন্যান্য সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও অতিথিবৃন্দ উপদেশমূলক বক্তব্য দেন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে আহবান জানান এবং তারা সকল বিষয়ে হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট