1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান- চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান- চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান- চাল সংগ্রহের কাযক্রমের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার(৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কাযক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় চুক্তিবদ্ধ ১২ জন মিলারের কাছ থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা দরে২২১.৮০০ মেট্রিক টন সংগ্রহ করা হবে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে৪৯১,০০০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিধ্ধারণ করা হয়েছে। উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন ফিতা কেটে এই কাযক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেঝলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার অভিজিৎ তালুকদার, খাদ্য পরিদশক উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর মোঃ সোহেল রানা,আত্রাই থানা অফিসার ইনচাজ( ওসি) মোঃ সাহাবুদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, খাদ্য পরিদশক ও ভারপ্রাপ্ত কমকতা আত্রাই এল এসডি, উত্তম কুমার সরকার। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি, চালকল মালিকগন উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষক ও মিলারদের উপকৃত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট