1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলায় বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছে কম পক্ষে  ২০ জন।

আজ  শুক্রবার দুপুরে জেলার বীরগঞ্জ থানার অফিস ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস গফুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আজ শুক্রবার বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলার পৌর এলাকার যদুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার রায়হানুল ইসলাম  জানায়, আজ সকাল ১১টায় হেরিটেজ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুর গামী একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়।

প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর গাড়ির ভিতরে চাপা পড়া অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সাভির্সের সদস্যরা। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন  বাসের যাত্রী। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে দু’জন হলেন, হেরিটেজ পরিবহন বাসের চালক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আমজাদ আলীর পুত্র আব্দুল করিম (৩৫) ও ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)। এছাড়া হেরিটেজ পরিবহনের অজ্ঞাত এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট