1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেসার্স লিমন অটো রাইস মিলস নলডাঙ্গার পরিবেশ দূষণ করছে, জেলা প্রশাসকের হস্তক্ষেপকাম্য - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা

মেসার্স লিমন অটো রাইস মিলস নলডাঙ্গার পরিবেশ দূষণ করছে, জেলা প্রশাসকের হস্তক্ষেপকাম্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. শাহাদাত হোসেন খোকন/ সুমা, গাইবান্ধা প্রতিনিধি: মেসার্স লিমন অটো রাইস মিল নিয়ম নীতির তোয়াক্কা না করে দেদারসে মিল চালানোর ফলে খামার দশলিয়া নলডাঙ্গা সাদুল্যাপুর, গাইবান্ধার পরিবেশ দূষিত হয়ে উঠেছে। জনস্বার্থের কথা বিবেচনা করে মিলটি বন্ধ করে দেয়া দরকার বলে এলাকাবাসি মনে করে।

এ মিলের প্রোপাইটর মোঃ মমিনুল ইসলাম মমিন। লাইসেন্স নাম্বার ১০ তারিখ ০৩/১০/২০১৬ লাইসেন্স নং ২৩/২৩২২/২০২৩ স্হাপিত ০৩/০১/২০২৪ ইং খামার দশলিয়া নলডাঙ্গা সাদুল্যাপুর, গাইবান্ধায় এ ব্যবসা চালিয়ে আসছে। অথচ পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি নেই।পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে এধরণের একটি বৃহৎ প্রতিষ্ঠান কিভাবে চলছে তা কারো বোধগম্য নয়।

আবাসিক এলাকায় এ মিলটি প্রতিষ্ঠিত হওয়ায় ধোঁয়া, মলা আবর্জনা, ধানের খোসা বা পাতান এলাকায় পচে দুর্গন্ধের সৃষ্টি করে এলাকার পরিবেশ কলুসিত করছে। এলাকাবাসী চরম স্বাস্থ্য ঝুঁকিতে  রয়েছে। মিলে বদ্ধ পঁচা পানি মশাার বংশ বিস্তারে সহায়তা করছে। এতে করে এলাকায় মশা মাছির উপদ্রুব ও অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে।সমগ্রহ নলডাঙ্গা এলাকায় যে কোন সময় ডায়রিয়া, কলেরা ও ম্যালেরিয়া রোগের মত সংক্রামণ ব্যাধিতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

জনস্বার্থের কথা  ভেবে  মিলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সচেতন এলাকাবাসি মনে করেন। এব্যাপারে জেলা প্রশাসক, শিল্প মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট