1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় জেলা ইজতেমা শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনায় জেলা ইজতেমা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জেলা ইজতেমা।

খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানায়, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দিবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালওয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশী মেহমান অংশ নিয়েছেন। কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্ব থাকা হরিণটানা থানার এসআই  ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘন্টা তিন সিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট