1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সবুজনগর অনলাইন ডেস্ক-

আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরাখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত সাত জনকে আটক করা হয়েছে। দূতাবাসে ভাঙচুরের ঘটনায় পুলিশের সহকারী কমান্ড র‌্যাঙ্ক পদমর্যদার একজন কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরা সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এনডিটিভি

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের ওই ঘটনায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে (ডিআইজি) তদন্তের ভার দেয়া হয়েছে।

নাম না প্রকাশের শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও ভুঙচুরের ঘটনায় পুলিশের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- দিলু জামাতিয়া, দেবব্রত সিং এবং জয়নুল হাসান। এছাড়া সহকারী কমান্ড র‌্যাঙ্ক পদমর্যাদার কর্মকর্তা কান্তি নাথ ঘোষকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থানে পশ্চিম ত্রিপুরার ডিএসপি কিরণ কুমারকে দায়িত্ব দেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব অবহেলার কারণে পুলিশের ওই চার কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার পরই রাতভর অভিযান চালিয়ে সাত জনকে আটক করে ত্রিপুরার আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামে একটি সংস্থার কয়েকজন প্রতিনিধি আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে একটি স্মারকলিপি দিতে যায়। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাসের গেট ভেঙে মধ্যে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট