1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নাজিম হাসান,রাজশাহী ……………..
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহী জেলা শাখার আয়োজনে এই উদযাপন কর্মসূচি পালন করা হয়। এসময় নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে মহানগরীর লক্ষীপুর কার্যালয়ের সামনে থেকে রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লক্ষ¥ীপুর মোড় হয়ে সিএনবি’র মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়। র‌্যালি শেষে সংগঠনের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্ব শেষে নগরী লক্ষ¥ীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম শিশু এবং আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ। সবুজ আলী, ইউনুস আলী, আসমানী খাতুন আঁখি, লাকী, আফ্রিদি, শারমিন সুলতানা, আজমিরা আখতার, মিজানুর রহমান, আশরাফুজ্জান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট