1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে মরহুম সাবেক এমপি নাদিম মোস্তফার মিলাদ মাহফিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

দুর্গাপুরে মরহুম সাবেক এমপি নাদিম মোস্তফার মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহী: রাজশাহী-৫ (পুঁঠিয়া- দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে দুর্গাপুর ধানহাট মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল সভাপতিত্বে ও বিএনপি নেতা রফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদীকা এ্যাড. নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা, দুর্গাপুর উপজেলা জামায়াতে আমীর সাইফুল ইসলাম, দুর্গাপুর পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিএনপি নেতা চয়েন উদ্দিন সাবেক যুবদলের আহবায়কসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার রাজনীতি জীবনের স্মৃতি চারন করে বলেন, দু:সমায়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে চিরজীবী হয়ে বেঁচে থাকবে। এবং তার স্ত্রী তার সন্তান জুলকার নাঈন এর মাধ্যমে নাদিম মোস্তফার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলের কাছে দোয়া চান এবং অনুষ্ঠানে এ্যাড. নাদিম মোস্তফার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং তাবারক বিতরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট