1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দিনাজপুর জেলা বিএনপির আস্থার প্রতীক হাসনাহেনা হীরার বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর

দিনাজপুর জেলা বিএনপির আস্থার প্রতীক হাসনাহেনা হীরার বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি:  দিনাজপুর জেলা বিএনপির আস্থার প্রতীক জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা এর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌছে দিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরার নেতৃত্বে দিনাজপুর শহরের লিলির মোর হতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে হাট বাজারে, রেলষ্টেশন দিনমজুর মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি জনগণের কাছে তুলে ধরেন তিনি।

দিনাজপুর জেলা বিএনপির জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরার নেতৃত্বে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল ও সদস্য জেলা বিএনপি মো: মাসুদ রানা, ১ নং সহ-সভাপতি জেলা ছাত্রদল মো: রুবেল ইসলাম , যুগ্ম আহবায়ক জেলা কৃষক দল মো: নূর আলম , সভাপতি দিনাজপুর মৎসজীবী দল মো: জবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি মো: রাজু , দিনাজপুর পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মো: মনিরুল বাসার মানিক, সাংগঠনিক সম্পাদক জেলা মহিলা দল মোছা: হাছিনা বেগম, যুগ্ম সম্পাদক জেলা মহিলা দল মোছা: শুভ্রা , সহ – সাংগঠনিক সম্পাদক জেলা মহিলা মোছা: নুরজাহান পুতুল দল, জেলা যুবদল সহ – ক্রিড়া সম্পাদক মো: নূর আলম সোহেল, দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন মো: খোকন সাবেক, এছারাও উপস্থিত ছিলেন ৪ নং শেখপুরা ইউনিয়নের গোলাম রব্বানী, সাইদ ইসলাম, হারুন রশীদ, সেলিম সহ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট