1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহানবী (সা.) ও মা'কে কটুক্তি ও ইসকন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে দূর্গাপুরে ধর্মপ্রাণ মুসলমানদের মানববন্ধন বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

মহানবী (সা.) ও মা’কে কটুক্তি ও ইসকন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে দূর্গাপুরে ধর্মপ্রাণ মুসলমানদের মানববন্ধন বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃমশিউর রহমান মানিক, দুর্গাপুর , রাজশাহী: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীর ফাঁসি ও ইসকন নামের উগ্রবাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবীতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দুর্গাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি জহুরুল ইসলাম এর নেতৃত্বে দুর্গাপুর উপজেলা সদরের ব্রিজের উপরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারীর ফাঁসি ও ইসকন নামের উগ্রবাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মাওলানা জুবায়ের আহমেদ, মাও. আব্দুল ওয়াহিদ, ক্বারী হাসানুজ্জামান, মুফতি আব্বাস আলী, দুর্গাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গত ২৮ নভেম্বর বাগমারার তাহেরপুরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ ও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতার পুত্র শ্রী পার্থ দাসের ফাঁসির দাবী সহ বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী হিন্দু ধর্মাবলম্বীদের উগ্রবাদী সংগঠন ইসকন এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত গত ২৮ নভেম্বর বাগমারা উপজেলার তাহেরপুরের আওয়ামী লীগ নেতার পুত্র শ্রী পার্থ দাস তার ব্যবহৃত ফেসবুক পেজে হযরত মুহাম্মদ সাঃ ও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। এঘটনায় সেই দিন বিকেলে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে বাগমারা তাহেরপুর পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট