1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

পোরশায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শনিবার বেলা ১১টায় নিতপুর খাদ্য গুদাম গেটে এর উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রাথমিক পর্যায়ে প্যাকেজ আকারে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আলু ৭০ টাকা কেজি দরে দুই কেজি, ডিম ২ হালি ৯০ টাকা এবং পিয়াজ ৭০ টাকা কেজি দরে ২ কেজি করে বিক্রি করা হবে। পরে মানুষের চাহিদার সুবিধার্থে শাক সবজি বিক্রিতে সম্প্রসারণ করা হবে বলে ইউএনও মো.আরিফ আদনান জানান।

এসময় উপজেলা পল্লী দরিদ্র কর্মকর্তা মোঃ মন্জুর মোর্শেদ খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট