1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ আওয়ামী দুঃশাসনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত উপজেলার একমাত্র প্রতিষ্ঠানটি সাহেবগঞ্জ টেকনিক্যাল বিএম কলেজ। একমাত্র শিক্ষায় মানুষকে অন্য প্রাণি জগৎ থেকে পৃথক করেছে। শিক্ষা যে কোন জাতি গঠনের মূল ভিত্তি। প্রকৃত শিক্ষা সামাজিক ও জাতীয় উৎকষ ত্বরাম্বিত করে এবং কালক্রমে পারস্পর ক্রমোন্নতির মাধ্যমে জাতিকে শীর্ষে পৌচ্ছে দেয়।সমকালীন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার দিকে চালিত করা জরুরি। আওয়ামী দুঃশাসনে সর্বদিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর সাহেব গঞ্জ টেনিক্যাল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাদেক সরদার।

তিনি বলেন, এই কলেজটি এমপিও ভূক্ত হলেও আইন লঘন করে স্থানীয় এমপি ইসরাফিল আলম এমপিও কর্তন করে (যাহা হাই কোট ও সুপ্রিমকোট দ্বারা পূনঃবহাল) করা হয়। আওয়ামী দুঃশাসনে কলেজের সকল প্রকার অনুদান থেকে বঞ্চিত রাখা হয় আওয়ামী শাসন আমলের ১৬টি বছর। আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র (দরজা জ্বানালা,ষ্টিল আলমারী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। শুধু এখানেই ক্ষান্ত না হয়ে কলেজের প্রবেশ পথ ও গেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেন আওয়ামী ক্যাডার বাহিনী। এরপরও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম দমিয়ে রাখতে পারেনি।

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত গত কয়েক বছরে এইচ এসসি(বিএম) পরীক্ষায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ উপজেলার শীষে রয়েছে। তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তরিকতা ও শিক্ষক মন্ডলীর প্রচেষ্টার ফলে এমন ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। এর পরেও আওয়ামী দুঃশাসনের ফলে প্রতিষ্ঠানের কোন একাডেমিক ভবন, রাস্তা, বাউন্ডারিওয়াল, কলেজের আসবাবপত্র, কম্পিউটার ল্যাব ক্লাশ রুমে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষাথীরা খুব কষ্টে ক্লাশ করছেন। আমি আশা করবো অর্ন্তবতীকালিন সরকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিবৈষম্য দুর করে শিক্ষা নিয়ে নোংরা রাজনৈতিক বন্ধ করে এলাকার শিক্ষার্থীর প্রতি সু-দৃষ্ঠি কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট