1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে মিটিং বানচাল করতে বিএনপি অফিসে তালা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নওগাঁর ধামইরহাটে মিটিং বানচাল করতে বিএনপি অফিসে তালা

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………

নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপি কার্যালয়ে তালা দিয়েছে বিএনপির সাবেক এমপি সমর্থকরা। এই তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে নির্ধারিত মিটিং করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। একই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রায়শ এমন দ্বন্দ যখন চরমে-তখন এলাকাবাসীর মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

 

জানা গেছে, ১ আগস্ট বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খান দলীয় কার্যালয়ে একটি মিটিং আহবান করেন। নির্ধারিত মিটিংয়ে যোগদান করতে নেতৃবৃন্দ অফিসে আসলে অফিস তালাবদ্ধ দেখতে পান, এ সময় নেতৃবৃন্দ তালা ভেঙ্গে মিটিং করেন তারা। উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খান, যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, মনোয়ার কায়সার বুলবুল, আখরাজুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মাহবুবার রহমান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আতিয়ার রহমান সহ আরও ১২ জন সদস্য মিটিংয়ে উপস্থিত ছিলেন।

 

এ সময় বিএনপি নেত্রী সেলিনা পারভীন ও যুবদল নেতা শাহান চৌধুরী অভিযোগ করেন ‘পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে মিটিংয়ের পূর্বে মিটিং বানচাল করতে সাবেক এমপি সামসুজ্জোহা খানের নির্দেশে তারা অফিসে এই তালা লাগিয়ে দিয়েছে, যা সংগঠনের শিষ্টাচার বহির্ভূত, বিষয়টি আমরা উর্ধতন মহলে জানাবো। এ সময় নতুন তালা লাগিয়ে উপস্থিত নেতৃবৃন্দ অনেক তালার চাবি প্রদান করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট