1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নড়াইলে আসামিদের ভিডিও করায় সময় টিভির সাংবাদিকের ওপর হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নড়াইলে আদালতের সামনে আসামিদের ভিডিও করায় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিব রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০১৫ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে শিশু শাহীন হত্যার ঘটনায় আজ দুপুরে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিকেল চারটার দিকে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শিমুল মল্লিক ও তার মা শামীমা বেগম এবং একই গ্রামের সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু ও সৈয়দ জাহাঙ্গীরকে প্রিজন ভ্যানে তুলছিলেন পুলিশ। এসময়  ভিডিও করতে গেলে সাংবাদিক সজিবকে আসামি ও তাঁর স্বজনরা প্রথমে গালিগালাজ করেন এবং হেলমেট হাতে এক স্বজন তেড়ে আসেন মারতে। পুলিশ হেফাজতে থাকা একহাতে হাতকড়া লাগানো অবস্থায় আসামি লিটন সজিবকে লাথি মারেন। পরে আসামির স্বজনেরা সজিবকে মারধর করেন।

সজিব রহমান বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আদালত চত্বর থেকে বের করে নেওয়ার সময় ক্যামেরা দেখে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নিরাপদ দুরত্বে অবস্থান করলেও আসামির স্বজনরা হামলে পড়ে এমনকি হাতকড়া পরা অবস্থায় আসামিরাও হামলা চালায়। দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় পুলিশ থাকলেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন  নিরাপত্তা নেই। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।

ঘটনার নিন্দা জানিয়ে চ্যানেল টুয়েন্টিফোর ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন, আদালত রায় দিয়েছেন। আমরা পেশাগত দায়িত্ব পালন করবো এটাি স্বাভাবিক। রাযের পর ক্ষিপ্ত হয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামি সাংবাদিকের উপর হামলা করবে এটা পুলিশের উদাসীনতা ছাড়া কিছু নয়।

দায়িত্ব পালনকালে আসামির স্বজনরা হামলা চালাবে! দেশে সব ঘটনাকে কেন্দ্র করে বারবার সাংবাদিক কেন লাঞ্ছিত হবে? দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নাই।  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  এ ব্যাপারে নড়াইল আদালত পুলিশের পরিদর্শক সরেস চন্দ্র বলেন, প্রথম থেকে উগ্র আচারণ করছিল আসামিরা। তাঁরা সাংবাদিককে গালিগালাজ করেছে৷ তবে আসামি সাংবাদিককে লাথি মারেনি। আর আসামিদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন হেলমেট দিয়ে হয়তো এক সাংবাদিককে মারতে যায়। আসামিরা পুলিশের হেফাজতে ছিল, তাদের পক্ষে মারার কোনো সুযোগ নেই। স্বজনরা কোনো কিছু করে থাকলে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে কি না, সেটা সেই সাংবাদিকের বিষয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট